মহেশপুর ও রাউজানে গৃহবধূসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে গত মঙ্গলবার রাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। একই রাতে চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তরা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে।পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে মহেশপুর উপজেলার ভাসানপোতা গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই আসাদুল ইসলামের জমি নিয়ে বিরোধ বাধে। রাতে তাঁরা কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোশারফ হোসেনকে আহত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই রাতে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামে দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ৯৫ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে। ঘটনার সময় গৃহকত্রী শামসুন নাহার (৫৫) বাধা দিলে তাঁকে খাটে ফেলে নাক-মুখে বালিশচাপা দিয়ে হত্যা করে। শামসুন নাহার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিনের মা। ঘটনায় পুলিশ মোহাম্মদ হাসেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।