মহেশপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গতকাল বুধবার জাকির হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জাকির মহেশপুর উপজেলার চাঁপাতলা গ্রামের আবদুর রহমান মণ্ডলের ছেলে।
বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল এস এম মনিরুজ্জামান ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, সকাল আটটার দিকে গরু ব্যবসায়ী জাকির হোসেন চাঁপাতলা সীমান্তের ৬১ নম্বর পিলারের নিকট দিয়ে ভারতের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করেন। এ সময় সীমান্ত এলাকা থেকে নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফের টহল দল তাঁকে ধরে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে জাকিরকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।