মহেশপুরে আ.লীগের একাংশের ডাকে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে নবী নেওয়াজকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার মহেশপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। মনোনয়নবঞ্চিত বর্তমান সাংসদ শফিকুল আজম খান চঞ্চলের সমর্থনে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের একাংশ এ হরতালের ডাক দেয়।
হরতালের সময় উপজেলা শহরের সব দোকানপাট বন্ধ ছিল। কোনো যানবাহন চলেনি। সকালে উপজেলা শহরে হরতালের সমর্থনে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দফায় দফায় মিছিল বের করে হরতাল-সমর্থকেরা। এ সময় মিছিল থেকে একটি পিস্তলসহ স্বপন নামের এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশ।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, আটককৃত স্বপন উপজেলা শহরের ক্যাম্পপাড়ার কাজী নজরুল ইসলামের ছেলে।