মহেশপুরে গণিত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলার মহেশপুরে হয়ে গেল গণিত উৎসব ২০১৬। গত শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে মহেশপুর উপজেলার ছয়টি স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। মহেশপুর মডেল মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থানীয় শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।
এতে আরও আয়োজন করা হয় রুবিক কিউব প্রতিযোগিতার। মহেশপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র খালিদ মাহামুদ রুবিক কিউব প্রতিযোগিতায় প্রথম হয়েছে।
প্রতিযোগিতা শেষে জুনিয়র ক্যাটাগরিতে ২০ জন ও সেকেন্ডারি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন যশোর মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের শিক্ষক মো. নাজমুল হাসান ও মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান ক্লাবের মডারেটর মো. খাইরুল আলম। বিজ্ঞপ্তি