মহেশপুরে জামায়াত ছাত্রলীগের সমাবেশ ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একই সময়ে জামায়াতে ইসলামী ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পৌর এলাকা ও এর আশপাশে গতকাল মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন সূত্র জানায়, মহেশপুর সদরের বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামী গতকাল বেলা তিনটায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। উপজেলা ছাত্রলীগ জামায়াতের এ কর্মসূচির প্রতিবাদে একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে। এ কারণে সহিংসতা এড়াতে বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।