প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ স্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মহড়া করা হয়েছে। ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এর আয়োজন করেন। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সহায়তা দেয়। এ সময় অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে যন্ত্রপাতির ব্যবহার ও কার্যক্ষেত্র প্রদর্শন করা হয়।