মহড়া প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা হয়েছে। চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসরিন সুলতানা প্রমুখ। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শিত হয়।