মা-ইলিশ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ মাছ ধরা ও বিক্রি অব্যাহত রয়েছে। গতকাল রোববার সকালে নোয়াখালীর চাটখিল পৌর বাজার থেকে প্রায় ৫০ কেজি মা-ইলিশ আটক করা হয়। চাটখিল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন আহাম্মেদ এ অভিযান চালান। পরে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছান আহাম্মদের পরামর্শে আটক মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।