প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা নিধন রোধ, মা ইলিশ রক্ষা এবং কারেন্ট জালসহ সব অবৈধ জালের ব্যবহার রোধে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীর তীরে কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রমিচ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্পে কোস্টগার্ডের ১০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ড মেঘনায় নিয়মিত টহল দেবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণের মৌসুম। এ সময় ১০ ইঞ্চির নিচে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি