মা ইলিশ রক্ষায় এবার ২২ দিন মাছ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পদ্মা-মেঘনাসহ সারা দেশের মা ইলিশের বিচরণক্ষেত্রগুলোতে চলতি বছরের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ২২ দিনে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, মজুত, পরিবহন এবং সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করা হলে জেল ও জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
জেলা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান জানান, এর আগে ১৫ দিন এই নিষেধাজ্ঞা জারি ছিল। চলতি বছরেই মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২২ দিন করা হলো।