মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক ও সেবিকার অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলা সদরের ধানাটা এলাকার আঙ্গুর মিয়ার স্ত্রী পারভীন আক্তারের (২৮) প্রসববেদনা উঠলে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পারভীন সন্তান প্রসব করেন। পারভীনের স্বজনদের অভিযোগ, চিকিত্সক ও সেবিকার অবহেলায় নবজাতকসহ পারভীন মারা যান। গত ৩০ এপ্রিল প্রথম আলোর ‘বিশাল বাংলা’য় ‘চিকিত্সক ও সেবিকার অবহেলায় মা ও নবজাতকের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।