মা ও ভাইকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার খ্রিষ্টানপল্লিতে মা ও ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই সমীরণ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার ঢাকার ফার্মগেট এলাকা থেকে বাবুগঞ্জ থানার পুলিশ সমীরণকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মা ও ভাইকে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৫ জানুয়ারি উপজেলার দেহেরগতি ইউনিয়নের খ্রিষ্টানপল্লিতে মা-ছেলেকে হত্যা করা হয়।