মা ও মেয়েকে অপহরণের দায়ে ভোলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ও মেয়েকে অপহরণের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার ভোলা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামি মো. মাহবুব (২৮), মনির (২২), মোস্তফা (৩৫), হান্নান (২২) ও সোলেমান (৩০) ২০১০ সালের ২৯ নভেম্বর রাত ১১টার দিকে এক নারী (২৪) ও তাঁর চার বছরের মেয়েকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে। এরপর অপহরণ করে নিয়ে যায়।
ওই ঘটনায় চরফ্যাশন থানায় একটি মামলা করা হয়।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোজাম্মেল হক।