মা ও মেয়েকে অ্যাসিড নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুকের দাবি মেটাতে না পারায় দ্বিতীয় স্বামীর হাতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন মা হেলেনা বেগম (৪৫) ও মেয়ে সুমি (১৫)। গতকাল সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অ্যাসিডদগ্ধ মা ও মেয়েকে রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল আলম জানান, তরল দাহ্য কোনো পদার্থের কারণে এভাবে দগ্ধ হয়েছে। ঢাকায় পরীক্ষার পর জানা যাবে, এটা অ্যাসিডজাতীয় তরল পদার্থ কি না। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে তাঁরা হাসপাতালে গেছেন।