মা ও শিশু কন্যাকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার মা ও দুই মাস বয়সী শিশুকন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, আঠারদান গ্রামের ইব্রাহিমের সঙ্গে চরমছলন্দ গ্রামের মমতাজের দুই বছর আগে বিয়ে হয়। ইকমা নামে দুই মাস বয়সী একটি কন্যাসন্তান ছিল তাঁদের।এর আগে ইব্রাহিম আরও দুটি বিয়ে করেছেন। ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী দোলেনা দুই দিন আগে স্বামীর ঘরে ফিরে এলে দুই মমতাজ ও দোলেনা স্বামী ইব্রাহিমের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সকালে মমতাজ ও ইকমাকে গলা কেটে হত্যা করা হয় বলে স্বজনেরা জানান।