মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচার বন্ধ দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার বোদায় মা ও শিশু কল্যাণকেন্দ্রে দুই বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। ১০ শয্যাবিশিষ্ট কেন্দ্রটি চলছে মাত্র একজন চিকিৎ সক দিয়ে।সরেজমিনে ৭ জুলাই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, অবেদনবিদ মো. আবদুুল্লাহ নিজের কক্ষে বসে অলস সময় কাটাচ্ছেন। তাঁর কোনো কাজ নেই। কেবল অস্ত্রোপচার হলেই তাঁর কাজ। মেডিকেল অফিসার (ক্লিনিক) না থাকায় এ কেন্দ্রে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক প্রসবসহ অন্য সেবাগুলো চালু আছে। তিনি বলেন, ‘এ কেন্দ্রে প্রতিমাসে ১০-১৫ জন প্রসূতির অস্ত্রোপচার করা হতো। এখন এসব প্রসূতি বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করছেন। কেউ ক্লিনিকে ডাকলে যাই।’মো. আবদুল্লাহ বলেন, এ কেন্দ্রের অপারেশনের চিকিৎ সককে দুই বছর আগে বদলি করা হয়। কেন্দ্রের মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়নি। এতে দুই বছর ধরে এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে।জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান দুই বছর ধরে অস্ত্রোপচার বন্ধের কথা স্বীকার করে বলেন, মা ও শিশু কল্যাণকেন্দ্রে মেডিকেল অফিসার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অস্ত্রোপচার বন্ধ থাকলেও স্বাভাবিক প্রসবসহ অন্য সব সেবা চালু রয়েছে।