মা ও শিশু মৃত্যুহার কমাতে সেবা বাড়ানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে গত এক বছরে প্রসব-পরবর্তী সময়ে ৫২৪ জন শিশু ও ১১ জন মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় গত শনিবার এ তথ্য উপস্থাপন করা হয়।
সদর জেলা আধুনিক হাসপাতালের সম্মেলনকক্ষে গত শনিবার বিকেলে ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর- লাখাই) আসনের সাংসদ মো. আবু জাহির সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুশফিক হোসেন চৌধুরী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক নজীবুস শহীদ, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবু নাঈম মাহমুদ হাসানসহ হাসপাতালের চিকিৎসকেরা।