মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বাংলাদেশে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অন্যতম মডেল প্রতিষ্ঠান। এটি দেশব্যাপী একটি অন্যতম বিশেষায়িত হাসপাতাল হিসেবে পরিচিতি লাভ করেছে।গতকাল শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এ কথা বলেন।হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এ এস এম ফজলুল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু তাহের, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আঞ্জুমান-আরা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, সদস্য সৈয়দা নুরজাহান ভূঁইয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল এ এস এম মোস্তাক আহমেদ প্রমুখ। এর আগে উপদেষ্টা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।