মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্প্রসারিত বহির্বিভাগ ১৭ আগস্ট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ এম এ লতিফ, ওয়াসিকা আয়েশা খান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব এম ইকবাল আর্সলান। হাসপাতালের পক্ষে বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
মোহাম্মদ নাসিম বলেন, ‘চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় এই হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হাসপাতালের অনেক উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’ বিজ্ঞপ্তি।