মা ঘরে ফিরে পেলেন শিশুর পোড়া লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় গতকাল শুক্রবার রাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তাঁর নাম মেহেদি হাসান (৬)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানান, পুড়াচালা এলাকায় গতকাল রাত নয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মো. কাদেরের বাড়িতে আগুন লাগে। বাড়ির একটি কক্ষে মা ও ছেলে মেহেদিকে নিয়ে ভাড়া থাকতেন গার্মেন্টস শ্রমিক ময়না বেগম। অগ্নিকাণ্ডের সময় মেহেদি ঘরে ঘুমিয়ে ছিল। তার মা ও নানি দুজনই কারখানায় ডিউটিতে ছিলেন। শিশুটির মা এখন পাগলপ্রায়।