মা-ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকা থেকে মা নূরজাহান বেগম ও ছেলে আবুল কাশেমকে গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবদুল মান্নান জানান, গত শনিবার পশ্চিম মাধবপুরের কাশেমের স্ত্রী জেবুন্নেসা বেগম তাঁর স্বামী ও শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।