মা-ছেলে হত্যাকাণ্ডে ২০ জনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইন্দিরা রোডের মা ও ছেলের হত্যারহস্য উদ্ঘাটনে এ পর্যন্ত ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন গতকাল বুধবার বলেন, মা ও ছেলে হত্যাকাণ্ডে তাঁদের স্বজন ও প্রতিবেশীদের প্রতিদিনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। থানার পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। তিনি আরও বলেন, কম সময়ের মধ্যে খুনি ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। গত রোববার রাজধানীর ফার্মগেটে ইন্দিরা রোডের ১৬/এফ নম্বর বাড়িতে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে ভার্জিনিয়া রোজারিও (৬৫) ও তাঁর ছেলে ভেলেন্টাইন রোজারিও ওরফে মিল্টন (২৮) খুন হন।