মা-ছেলেকে কুপিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগরের একটি বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে মা ও ছেলেকে কুপিয়ে টাকা, স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। গুরুতর অবস্থায় গৃহকর্ত্রী আকলিমা আক্তার (৩৮) ও তাঁর ছেলে রুবায়েত আহমেদকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন আকলিমা আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০-২৫ জন ডাকাত রূপনগর এ ব্লকের ৫ নম্বর সড়কের ৩৩৯ নম্বর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা ধারালো অস্ত্রের মুখে তাঁকে ও তাঁর ছেলেকে জাগিয়ে তোলে। তাঁরা চিৎকার দিলে কয়েকজন ডাকাত তাঁকে ও রুবায়েতকে কুপিয়ে আহত করে। একপর্যায়ে ডাকাতেরা স্টিলের আলমারি খুলে টাকা, স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।

আকলিমা জানান, তাঁর স্বামী হাবিবুর রহমান একজন চিকিৎসক। ওই দিন তিনি গ্রামের বাড়িতে ছিলেন। রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবে খুদা প্রথম আলোকে বলেন, এটা ডাকাতির ঘটনা নয়, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে।