মা-ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর রামপুর শাহীন একাডেমি এলাকা থেকে গৃহবন্দী থেকে মুক্ত হওয়া মা জাহানারা বেগম ও ছেলে মেহেদী ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মা ও ছেলের চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব সমাজসেবা অধিদপ্তরের ওপর ন্যস্ত করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর ফেনীর উপপরিচালক হোসনে আরা চৌধুরী মানসিকভাবে অসুস্থ মা ও ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণের সত্যতা নিশ্চিত করেন।
পাঁচ বছর অমানবিকভাবে একটি ঘরে বন্দী থাকার পর গত ২৬ নভেম্বর একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি এলাকার একটি বাড়ি থেকে মা ও ছেলেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।