মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার চান্দখালী গ্রামে শারীরিক প্রতিবন্ধী মা ও তাঁর দুই বছর বয়সী প্রতিবন্ধী ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পুকুরে হাত-পা ধোয়ার জন্য গিয়ে পা ফসকে পড়ে তাদের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যদের দাবি। পারিবারিক সূত্র জানায়, উপজেলার চান্দখালী গ্রামের ফোরকান হাওলাদারের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী হোসনে আরা বেগম (৩৫) তাঁর দুই বছর বয়সী ছেলে সরোয়ারকে নিয়ে সকাল সাতটার দিকে বাড়ির পুকুরে হাত-মুখ ধুতে যান। এ সময় ঘাটলা থেকে পা ফসকে মা ও ছেলে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১ টার দিকে তাদের লাশ উদ্ধার করে।