মা দিবসে মায়েদের জন্য রেডিসনের বিশেষ আয়োজন
৮ মে বিশ্ব মা দিবস উপলক্ষে রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রাম মায়েদের জন্য করেছে বিশেষ আয়োজন। ওই দিন স্পেশাল বুফে ডিনার প্যাকেজে একটি পরিবারের চারজন সদস্যের সঙ্গে মায়ের জন্য থাকছে কমপ্লিমেন্টারি ডিনার। শিশুদের জন্য থাকছে টেক কেয়ার জোন, পপকর্ন স্টেশন, মুভি জোন, প্লে জোনসহ নানা সুবিধা। এ ছাড়া সবার জন্য লাকি ড্রয়ের আয়োজনও করা হবে। এতে পুরস্কার হিসেবে থাকছে এক রাত রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রামে রাতযাপন, ডিনারসহ নানা অফার। এ আয়োজন চালু থাকবে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত। এই প্যাকেজে শিশুদের জন্য বুফে ডিনার সম্পূর্ণ ফ্রি। ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য থাকবে অর্ধেক মূল্য এবং প্রাপ্তবয়স্ক প্রতিজনের জন্য খরচ পড়বে ২ হাজার ৯৫০ টাকা (ভ্যাট, সার্ভিস চার্জসহ)। বিস্তারিত ফোনে (০৩১-৬১৯৮০০) অথবা ই-মেইল ([email protected]) যোগাযোগ করে জানা যাবে। বিজ্ঞপ্তি।