মা-বাবাকে খুঁজছে মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোছনা আক্তার মীম নামের ১০ বছরের এই মেয়েটিকে পাওয়া গেছে। মেয়েটি এখন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা বেগমের বাসায় আছে। এ ব্যাপারে ৩ জুন যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরিও হয়েছে।ফারজানা বেগম জানান, ৭ জুন জনৈক ফকির আলী মেয়েটিকে তাঁর বাসায় দিয়ে যান। ফকির আলী জানান, তিনি মেয়েটিকে ময়মনসিংহ রেলস্টেশনে পেয়েছেন। সেখানে মেয়েটি ঘোরাঘুরি করছিল। মেয়েটি জানিয়েছে, তার বাবার নাম আবুল কালাম এবং মায়ের নাম মালেকা বেগম। বাড়ি নেত্রকোনার নোয়াপাড়ায়। এর চেয়ে বেশি আর কিছু বলতে পারেনি সে। মেয়েটির স্বজনদের কোনো খোঁজ পাওয়া গেলে ০১৭৭১২০২৭৭৬—এই মুঠোফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।