মা-বাবাকে খুঁজে পেয়েছে কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রবণপ্রতিবন্ধী কবিতা গতকাল বৃহস্পতিবার তার মা ও বাবাকে খুঁজে পেয়েছে। বাড়ি ফিরে গেছে সে। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে মা-বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।কবিতার (১০) ঠিকানা খুঁজে বের করতে ভিকটিম সাপোর্ট সেন্টার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পক্ষ থেকে সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়। তেজগাঁও থানা প্রাঙ্গণে ভিকটিম সাপোর্ট সেন্টারে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের দোভাষীদের সহায়তায় কবিতা জানায়, তাকে যেখানে কুড়িয়ে পাওয়া যায়, সেখানে নিয়ে গেলে সে তার বাসা খুঁজে বের করতে পারবে। গতকাল ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে কবিতা তার পরিচিত একজন পান-বিক্রেতাকে খুঁজে বের করে। ওই পান-বিক্রেতাই পরে কবিতার মা-বাবাকে খবর দেন।গত ১৫ আগস্ট রাত ১০টার দিকে পুরান ঢাকার ইসলামপুর রোডের সোনার বাংলা মার্কেটের সামনে কবিতা কান্নাকাটি করছিল। সেখান থেকে এক ব্যক্তি তাকে কোতোয়ালি থানায় নিয়ে যান। সেই দিনই কবিতাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। গতকাল প্রথম আলোয় ‘শ্রবণপ্রতিবন্ধী কবিতা ভিকটিম সাপোর্ট সেন্টারে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।