মা-বাবার কাছে মোজাম্মেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু মোজাম্মেল গতকাল মঙ্গলবার তার মা-বাবার কাছে ফিরে গেছে। হারিয়ে যাওয়ার পর সে ছিল তেজগাঁও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে। গতকাল মঙ্গলবার প্রথম আলোতে মোজাম্মেলসহ ওই সাপোর্ট সেন্টারে থাকা পাঁচ শিশুকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তারা কেউই বাড়ির ঠিকানা বলতে পারে না।
তেজগাঁও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও ছবি দেখে গতকাল সকালে তার মা-বাবা ছুটে আসেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। পরে তাঁরা মোজাম্মেলকে নিয়ে যান।