মা-ভাইসহ ছাত্রীকে পেটাল বখাটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মা-ভাইসহ এক ছাত্রীকে পিটিয়েছে বিনয় সাহা নামের এক বখাটে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সদর উপজেলার তুলাতলা গ্রামে। ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী জানায়, প্রতিবেশী বিনয় সাহা তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় গত বুধবার সকালে তাদেরই বাড়ির সামনে বিনয় তাকে ও তার ভাইকে পেটায়। এ সময় তার মা এগিয়ে এলে বিনয় তাঁকেও পিটিয়ে আহত করে। ছাত্রীর মা জানান, ‘বিনয় প্রতিবেশী হওয়ায় এত দিন বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছিলাম।’ শারিকতলা ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল ফকির বলেন, ‘এর আগে ওই ছাত্রীর পরিবার আমাকে বিষয়টি জানালে আমি বিনয়কে বাড়ি থেকে ডেকে এনে মারধর করি।’