মা ভোটকেন্দ্রে বাড়িতে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার পানির পাত্রে পড়ে জিহাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চন্দ্রপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী জোনাকি বেগম গতকাল একমাত্র সন্তান জিহাদকে নিয়ে বাবার বাড়ি বিপাড়া থেকে ভোট দিতে যান। দুপুরে বাবার বাড়ির একটি ঘরে শিশুটিকে ঘুম পাড়িয়ে পার্শ্ববর্তী কেন্দ্রে ভোট দিতে যান। এ সময় শিশুটি খাট থেকে ধান সেদ্ধ করার বড় পাত্রে পড়ে মারা যায়।