মা-মাছ কেনায় চার ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-মাছ কেনার অপরাধে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চার মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাঁদের এ দণ্ড দেওয়া হয়। একই দিন আদালত ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ওবায়দুল ইসলাম। আদালত উপজেলার এলমজুরি, বরিবাড়ি ও সদর ইউনিয়নে অভিযান চালিয়ে মা-মাছ কেনার দায়ে নূরু মিয়া (৪২), কেনু মিয়া (৩৩), শের আলী (৪৮) ও আবদুল মালেকের (৪২) কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এ ছাড়া আদালত গতকাল বিভিন্ন জলাভূমিতে অভিযান চালিয়ে ২০ জন মৎস্যজীবীর কাছ থেকে আট লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে ওই জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়।