প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘পিস ট্রি’ (শান্তি বৃক্ষ) পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরী ও নারীদের শিক্ষায় অসামান্য অবদানের জন্য তাঁকে এ বিশেষ স্মারকটি দেওয়া হয়েছে। আর জনস্বাস্থ্য উন্নয়নে বিশেষ কৃতিত্ব রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পুরস্কার ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন। খবর বাসস ও ইউএনবির