মা-মেয়ে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মেঘনা নদীতে পণ্য ও যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেছে। গত সোমবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের তারাখলা গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এতে মা-মেয়ে নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন—রূপচান আক্তার ও তাঁর মেয়ে সুমাইয়া আক্তার (৬)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আবদুল্লাপুর গ্রামে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, নৌকাটি প্রায় ৩০ ফুট পানির নিচে তলিয়ে গেছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চলছে।