মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুর এলাকায় মা ও শিশু মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহত ঝর্নার বাবা আবদুর রাজ্জাক তাঁর জামাতা সাদেকুর রহমানকে আসামি করে মামলাটি করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, মা ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।