মা-মেয়ের ওপর নির্যাতনের আলামত জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তাঁর মায়ের ওপর নির্যাতনের আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ওই নারী ইউপি সদস্য স্বামী রিয়াজ হাওলাদারসহ পাঁচজনের বিরুদ্ধে গত সোমবার পাথরঘাটা থানায় মামলা করেছেন। ওই দিন সন্ধ্যায় রিয়াজ হাওলাদারের বাড়ি থেকে আলামত জব্দ করে পুলিশ।
গত রোববার রাতে রিয়াজ হাওলাদার নিজ বাড়িতে কয়েকজনকে নিয়ে স্ত্রী ও শাশুড়ির ওপর বর্বর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে প্রথম আলোয় সংবাদ ছাপা হয়।
পাথরঘাটা থানার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, রিয়াজের বাড়ি থেকে চুল কাটর কাঁচি ও লম্বা চুলের বেশ কয়েটি গোছা জব্দ করা হয়েছে। এ মামলায় এগুলো গুরুত্বপূর্ণ আলামত।