মা-মেয়ের গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে কামরুন নাহার ওরফে কপি (২৫) নামের এক গৃহবধূ ও তাঁর মেয়ে অহনার (তিন মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার মিঠানালা ইউনিয়নের পাত্তার পুকুর এলাকার একটি পুকুর থেকে গলিত লাশ দুটি উদ্ধার করা হয়।কপির মামা আবু হানিফ সেলিম জানান, মানসিক রোগী কপি প্রায় দেড় মাস ধরে নিখোঁজ ছিলেন। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন ফারুক জানান, মা ও মেয়ে নিখোঁজ হওয়ার এক মাস ২৬ দিন পর লাশ উদ্ধার করা হয়েছে। পুকুরের পানিতে লাশ দুটির মাংস খসে পড়ছে।