মা-মেয়েসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় গতকাল বুধবার ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের আবুল হাসেমের স্ত্রী সালমা বেগম (২৬), তাঁর মেয়ে তানজিমা (৩) এবং নাটোরের বাগাতিপাড়া লক্ষ্মণহাটী গ্রামের মিজাত আলীর স্ত্রী রাশেদা খাতুন (৩৫) নিহত হয়েছে। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার মুসা মিয়া উচ্চবিদ্যালয়ের সামনে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাস শ্যালোইঞ্জিনচালিত একটি টমটমকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে টমটমের যাত্রী আমির উদ্দিন (৩০) নিহত হন।