মা-মেয়েসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার দাঁড়িয়াপুরে ঢাকা-পাবনা মহাসড়কে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: কুষ্টিয়ার মো. হেলাল উদ্দিন (৩০), পাবনার বেড়া উপজেলার সিংঘাসন গ্রামের রাজিয়া খাতুন (২৫), তাঁর মেয়ে সূচনা বেগম (৬), সুজানগর উপজেলার বাঘলপুর গ্রামের হাফিজুর রহমান (২৬), সাঁথিয়া উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের আফতাব হোসেন (৪০) ও রকিবুল ইসলাম (৩০)।জানা যায়, গতকাল বিকেল সোয়া চারটার দিকে টাঙ্গাইল থেকে কুষ্টিয়াগামী এসএস পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত নসিমনকে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় নসিমনের সঙ্গে ধাক্কা লাগলে বাস ও নছিমন দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে চারজন মারা যান। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ২৫ জনকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, বাস ও নসিমন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কোনো চালককে খুঁজে পাওয়া যায়নি।