মা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার মোহামঞ্চদ আলী হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুটির মা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগ পর্যন্ত এক লাখ টাকার মুচলেকায় মা হিসেবে দাবিদারের একজন শাপলা বেগমের জিমঞ্চায় দেওয়া হয়েছে শিশুটিকে।
বগুড়া সদর থানার পুলিশ গতকাল বুধবার শিশুটিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবদুল হামিদের আদালতে হাজির করলে বিচারক এই নির্দেশ দেন। ৯ সেপ্টেম্বর রাত আটটার দিকে বগুড়া মোহামঞ্চদ আলী হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শাপলা বেগম নামের এক প্রসূতির ছেলেসন্তান চুরি হয়ে যায়।
এ ব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোনাতলা থানার পুলিশ মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামের শাজাহানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।