মা-শিশুস্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ের করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও গ্রামে গতকাল বুধবার উঠান বৈঠক হয়। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় এ বৈঠকের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ দাস। বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ ও ভার্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ সামছুল হক, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা শামিনা শারমীন, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম গনিউজ্জামান লস্কর।