প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার কাছে সরকারি ছুটির তালিকা আছে। বিদ্যালয় ছুটি বলে বাচ্চা আমাকে ফাঁকি দিতে পারে না। আমিও বাড়ির কোনো আয়োজন করলে বাচ্চার বিদ্যালয়ের ছুটির দিন দেখে করি, যাতে ওর পড়াশোনার ক্ষতি না হয়।’
রাজশাহীর বাঘা উপজেলার বাগসায়েস্তা তফের উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার আয়োজিত মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন মা এভাবেই বাচ্চার যত্নের বিষয়টি বলছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহুরুল হক মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মহিবুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আওলাদ হোসেন ও সানোয়ার হোসেন, বাঘা থানার ওসি আমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন প্রমুখ।