মা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মা সমাবেশ হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ব্যতিক্রমী এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বদিউল আলম। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর জন্নত আরা বকুল। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্মিষ্টা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি জিয়াউর রহমান, অভিভাবক সদস্য তাপসী দাশ, করিমুন্নেছা, সহকারী শিক্ষিকা ফেরদৌসী সিকদার, অপর্ণা বিশ্বাস, নাজমা আক্তার, টিংকু রানী দেবী, শাকিলা হুমাইরা প্রমুখ। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|