প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও বাংলাদেশের শিক্ষাব্যবস্থার তুলনামূলক চিত্র নিয়ে গতকাল শনিবার কুমিল্লার দেবীদ্বার রেয়াজউদ্দিন মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী মিলনায়তনে এ সমাবেশ হয়। সাবেক অর্থ উপমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক যুগ্ম সচিব পি কে চন্দ। তিনি শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের যত্নবান হওয়ার আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|