মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার রনছ্ রুহিতপুর এলাকায় হাজী সুবেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। সেখানে মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। সমাবেশে আলোচনা করেন সনাকের সদস্য শাহজাহান ঢালী, জাহিদুল হাদী, জাহানারা বেগম, স্বচ্ছতার জন্য নাগরিকের সদস্য জেবুন্নেসা বেগম প্রমুখ। আলোচনা শেষে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের স্কুলব্যাগ দেওয়া হয়।মুন্সিগঞ্জ প্রতিনিধি