মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস ও মায়েদের পক্ষে নুরুন্নাহার বেগম। সমাবেশে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মা অংশ নেন।