মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মনিকা বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল শনিবার মা সমাবেশ হয়েছে। এতে তিন শতাধিক নারী অভিভাবক অংশ নেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মান্নান আকন্দ, সাংবাদিক মোশাররফ হোসেন ও শামছুল হক প্রমুখ। প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে যেসব বিষয়ে পাঠদান করা হয়, সেগুলো বাড়িতে গিয়ে চর্চা করা দরকার। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ।