প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। ফেনীর সোনাগাজীতে গতকাল রোববার মা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলার আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম। স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক জসিম উদ্দিন, মাঈন উদ্দিন, মো. আইয়ুব, এ কে এম শহিদ উল্যা প্রমুখ। ফেনী অফিস|