প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত বৃহস্পতিবার মায়েদের অংশগ্রহণে এক সমাবেশ হয়েছে। টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেমা বানু, ডাউয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ছাইয়াকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ইয়াকুব আলী, স্থানীয় মতিয়ন নেছা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলী বেগম প্রমুখ।