মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে টিআইবি ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার যতিনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহেন্দ্রনাথ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সনাকের সভাপতি এ টি এম এনামুল হক চৌধুরী, সনাকের শিক্ষা উপকমিটির আহ্বায়ক নন্দিতা চক্রবর্তী, সনাকের সদস্য সামিউল হক, লাইলী বেগম, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সচিন্দ্র নাথ রায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার। কুড়িগ্রাম অফিস|